• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইরানের হামলার হুমকিতে ন্যাটো সম্মেলন শেষে গোপনে বিমান বদল করেছিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  ১২ আগস্ট ২০২৬, ১১:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সম্ভাব্য হামলার হুমকির কারণে গত মাসে তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে গোপনে বিমান বদল করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সিক্রেট সার্ভিস ও সামরিক কর্মকর্তাদের পরামর্শেই তাকে অন্য একটি বিমানে নেওয়া হয়েছিল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ওহাইওতে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনী তাকে ভিন্ন ফ্লাইট ও বিমানে যেতে বলেছিল। তাই তাদের নির্দেশনা মেনেই তিনি বিমান পরিবর্তন করেন।

ট্রাম্প বলেন, তিনি ধারণা করছেন সেখানে কোনো হুমকি ছিল। তবে বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত জানতে চাননি। তার ভাষ্য, তার বিরুদ্ধে অনেক হুমকি রয়েছে, যার অনেকগুলো সম্পর্কে সাধারণ মানুষ জানেন না।

এর আগে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ৮ জুলাই আঙ্কারা বিমানবন্দরে টেলিভিশন ক্যামেরার সামনে ট্রাম্পকে এয়ার ফোর্স ওয়ানে উঠতে দেখা যায়। পরে গোপনে তাকে একটি ক্যাটারিং ট্রাকে করে অন্য একটি সামরিক বিমানে নেওয়া হয়।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প যে পাশে দিয়ে এয়ার ফোর্স ওয়ানে উঠেছিলেন, তার বিপরীত পাশে একটি ক্যাটারিং ট্রাককে বিমানের দরজার সমান উচ্চতায় তোলা হয়। সেখান থেকে তাকে একটি সি-৩২এ সামরিক বিমানে নেওয়া হয়। বোয়িং ৭৫৭-এর পরিবর্তিত এই বিমানটি সাধারণত মার্কিন ভাইস প্রেসিডেন্টের যাতায়াতে ব্যবহৃত হয়।

মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছিলেন, ট্রাম্পকে বহনকারী বিমানে ক্ষেপণাস্ত্র হামলার একটি বিশ্বাসযোগ্য ইরানি হুমকি শনাক্ত করা হয়েছিল। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখা গিয়েছিল বলে মার্কিন গোয়েন্দারা তথ্য পেয়েছিল।

গোপন বিমান বদলের সময় সাংবাদিক ও হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা বিষয়টি জানতে পারেননি। তারা আগের এয়ার ফোর্স ওয়ানেই অবস্থান করেন এবং তাদের জানালার পর্দা নামিয়ে রাখতে বলা হয়।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদনে এক মিডিয়া পুল প্রযোজক জানান, সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখতে বলায় বিষয়টি অস্বাভাবিক মনে হয়েছিল। এক আলোকচিত্রী পর্দা সামান্য তুললে তাকে দ্রুত তা নামিয়ে ফেলতে বলা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের মন্ত্রিসভার কয়েকজন সদস্যও মূল বিমানে ছিলেন। নিউইয়র্ক টাইমসের দুই বেনামি কর্মকর্তার বরাতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তাদের মধ্যে ছিলেন।

প্রেসিডেন্টকে বহনকারী যেকোনো বিমানের কল সাইন সাধারণত এয়ার ফোর্স ওয়ান হলেও ওই ঘটনায় ট্রাম্পকে বহনকারী সি-৩২এ বিমানটি রিচ ১৮ কল সাইন ব্যবহার করে। সাংবাদিকদের বহনকারী বিমানটি এএফ১ কল সাইন ব্যবহার করতে থাকে, যাতে বিমান বদলের বিষয়টি গোপন রাখা যায়।

ট্রাম্প পরে সি-৩২এ বিমানে করে যুক্তরাজ্যে যান। সেখান থেকে পুরোনো এয়ার ফোর্স ওয়ানে উঠে যুক্তরাষ্ট্রে ফেরেন। এরপর কাতারের দেওয়া নতুন এয়ার ফোর্স ওয়ানে করে ওয়াশিংটনে ফেরেন তিনি। তবে সি-৩২এ থেকে পুরোনো এয়ার ফোর্স ওয়ানে কীভাবে তাকে স্থানান্তর করা হয়েছিল, তা স্পষ্ট নয়।

এর আগে তুরস্ক থেকে ফেরার সময় সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখার কারণ জানতে চাইলে ট্রাম্প বলেছিলেন, তারা একটি বিপজ্জনক ফ্লাইটে ছিলেন। তিনি আরও বলেছিলেন, ইরানের তালিকায় তিনি এক নম্বর লক্ষ্যবস্তু এবং তার জীবনের ওপর সব সময়ই হুমকি রয়েছে।

আরও পড়ুন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ

আজ বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব

হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের আমেরিকা অঞ্চলের পরিচালক হোসে জামোরা বলেন, সাংবাদিকরা যাতে অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে না পড়েন, তা নিশ্চিত করার দায়িত্ব ট্রাম্প প্রশাসনের। বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি থাকলে সাংবাদিকদের তা জানানো উচিত, যাতে তারা নিজেদের নিরাপত্তার বিষয়ে informed সিদ্ধান্ত নিতে পারেন।

সূত্র: বিবিসি

এমএস/

  • ট্রাম্প
এ সম্পর্কিত আরও খবর
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে, ইরানকে হুমকি ট্রাম্পের
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে, ইরানকে হুমকি ট্রাম্পের
ইরানের হামলার আশঙ্কায় ক্যাটারিং ট্রাকে লুকিয়ে বিমান বদল করেছিলেন ট্রাম্প
ইরানের হামলার আশঙ্কায় ক্যাটারিং ট্রাকে লুকিয়ে বিমান বদল করেছিলেন ট্রাম্প
ট্রাম্পকে চটানোই সবচেয়ে কম ঝুঁকির পথ মনে করছেন নেতানিয়াহু
ট্রাম্পকে চটানোই সবচেয়ে কম ঝুঁকির পথ মনে করছেন নেতানিয়াহু
শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।